কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
কাঠালিয়ায় ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
আজ মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে ক্লেমন এর সহযোগিতায় কাঠালিয়া উপজেলা প্রশাসনের অয়োজনে এ টুনামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় বিভিন্ন উপজেলার ০৮টি দল অংশ গ্রহন করবেন। উদ্বোধনী ম্যাচে কাঠালিয়া উপজেলা একাদশ ও আবু সালেহ স্মৃতি সংসদ একাদশ প্রতিদ্ব›দ্বীতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এইচ এম জামশেদ আজাদ, রূপালী ব্যাংক পিএলসি ব্যবস্থাপক মোঃ নাঈমুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আঃ সত্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ক্রীয়াবিদ মোঃ নাসির হোসেন, মোঃ ইস্রাফিল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ,রাজনীতিবিদ ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।










