কাঠালিয়া প্রতিনিধিঃ
জুলাই ২৪ এর গণঅদ্ভুতখানে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা চেচরীরামপুরের শহীদ রাকিবের মায়ের হাতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের পাঠানো ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক পৌঁছে দেন,ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ ২৯ জুলাই বুধবার বিকেলে শহীদ রাকিবের নিজ বাড়ি চেচরীরামপুরে ছাত্রদলের নেতৃবৃন্দ যান এবং তাঁর পরিবারের মা,বাবা,স্ত্রী সন্তান ও স্বজনদের খোঁজখবর নেন। পরে তারা শহীদ রাকিবের মা শিল্পি বেগমের হাতে প্রধানমন্ত্রীর পাঠানো ২০ হাজার টাকার তুলে দেন।
এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ রাকিবের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তারা রাকিবের কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, সদস্য সচিব সাইদুল ইসলাম রনি,যুগ্ম আহ্বায়ক মুবিনুল ইসলাম সাদ্দাম,জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ জুবেল, সাবেক ছাত্রদল সদস্য রাকিবুল ইসলাম রাকিব এবং কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।