কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ২০২১-২০২২ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় খরিপ-২/২০২১ মৌসুমে বাস্তবায়িত আমন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, মো. মোস্তফা কামাল, রেশমা বেগম, শাহনাজ পারভীন, কানিজ ফাতিমা প্রমুখ।











