ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলায় দীর্ঘ ১ মাস পরে আবার নতুন করে করোনা ভাইরাসের সংক্রমন দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় ঝালকাঠি সদর হাসপাতালে শিশু কনসালটেন্ট ডাঃ আল সালা বিন রাসেল (৪২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তাকে হোম আইসোলিশনে রাখা হয়েছে।
ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৬ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৪৬৫৫জন পজেটিভ ও ১১ হাজার ৫৩৭ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সুস্থ হয়েছে ৪৫৮১ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের। আক্রান্তের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ২১৪৯ জন, নলছিটি উপজেলায় ৯১২, রাজাপুর উপজেলায় ১২৭৮ জন ও কাঠালিয়া উপজেলায় ৩১৬ জন আক্রান্ত হয়েছে।










