ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে জেলা পর্যায়ের শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমরার সকালে রাইফেল ক্লাবে শুটিং প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, উপপরিচালক (স্থানীয় সরকার) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.কাওছার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান,রাইফেল ক্লাব সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন বাবুল।ঝালকাঠি রাইফেল ক্লাব এর আয়োজনে অনুর্ধ্ব ১৬ হতে ১৮ বছর বয়সের অ্যাথলেটদের ৫০জন শুটিং প্রতিযোগিতা অংশনেন।










