ঝালকাঠি প্রতিনিধিঃ
নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এইচ এস সি পরীক্ষার্থী বাণিজ্য বিভাগের ছাত্র মোঃ রমজানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিদবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।
মঙ্গলবার সকাল ১১ টায় ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। রবিবার পরীক্ষা শেষে বিকেলে বেতরা মিনি পার্কে ঘুরতে গেলে মোঃ রমজানের ওপর সন্ত্রাসী চালিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নিয়ে গেলে উন্নাত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সহপাঠীরা মোঃ সিয়াম,মোঃ নাসমিসহ অনেকে।
এসময় বিক্ষোভকারী ছাত্ররা বলেন,পরীক্ষা শেষে মোঃ রমজান বেতরা মিনি পার্কে ঘুরতে গেলে বাউকাঠীর এলাকার কাওছার, সিফাত, মাইনুলসহ একদল সন্ত্রাসীরা দেশিও অ¯্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ হামলায় জড়িত ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কাওছার, সিফাত,মাইনুলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।










