ঝালকাঠি প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা জাসাসের নেতাকর্মীদের পাশাপাশি জেলা বিএনপির সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ স্পষ্ট হয়েছে। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর অপচেষ্টা চালাচ্ছে। তারা রাজনৈতিক উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জাসাসের আহŸায়ক মো. মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব বাদল বিশ্বাস-সহ আরো অনেক।










