ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিগত (জুন) মাসে জেলার ৪টি উপজেলায় ৫৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এর আওতায় ৮৩টি মামলা দায়ের হয়েছে এবং ৮১জনকে দন্ডিত করে ২ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা করে আদায় হয়েছে।
বিভিন্ন মেয়াদে ৯ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এরপূর্বে মে মাসে ৪১টি মোবাইল কোর্টের আওতায় ৬১টি মামলা দায়ের হয়েছিল এবং ৬৪জনকে দন্ডিত করে ১ লাখ ৯০ হাজার ৯০০ টাকা জরিমানা করে আদায় হয়েছিল এই সময় ১১জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছে। ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম এই তথ্য উপস্থাপন করা হয়েছে।










