ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উফসী জাত) প্রনোদনা সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে। আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার ৪টি উপজেলায় প্রনোদনা সহায়তা খাতে কৃষি বিভাগ ১৬ লাখ ৩২ হাজার ৮০০ টাকা বরাদ্দ দিয়েছে।
এই বরাদ্দের আওতায় জেলায় ২১০০ বিঘা জমিকে আমন আবাদের জন্য ২১০০জন কৃষককে এই প্রনোদনা সহায়তা প্রদান পাবে। প্রনোদনা সহায়তার আওতায় কৃষকরা বিঘা প্রতি চাষের জন্য ৫ কেজি করে সার, ১০ কেজি ডিএফপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৬৩০ বিঘা চাষের জন্য ৬৩০জন কৃষক, অনুরূপ নলছিটি উপজেলায় ৬৩০ বিঘা চাষের জন্য ৬৩০জন কৃষক, রাজাপুর উপজেলায় ৪২০ বিঘা চাষের জন্য ৪২০জন কৃষক ও অনরূপ কাঠালিয়া উপজেলায় ৪২০ বিঘা চাষের জন্য ৪২০জন কৃষক প্রনোদনা সহায়তা পাবেন।
জেলায় প্রনোদনার অর্থনৈতিক কোড অনুযায়ী বীজ ক্রয় খাতে ৭লাখ ২৪ হাজার ৫০০ টাকা, সার ক্রয় খাতে ৭লাখ ৭৭ হাজার টাকা এবং পরিবহন ও আনুসঙ্গিক অন্যান্য খাতে ১লাখ ২৯ হাজার ৩০০ টাকা অর্থনৈতিক বিভাজন করা হয়েছে।
এর পাশাপাশি ২১ লাখ ৩১ হাজার ৩০০ টাকা ব্যয়ে জেলার ৪টি উপজেলায় ২৫০০ কৃষককে ৫টি করে নারিকেল চারা, আম গাছের চারা, লেবু চারা ও সবজি চাষের বীজ ও সারসহ প্রনোদনা সহায়তা দেয়া হবে। মোট ১৫ হাজার ৫০০ চারা বিতরণ করা হবে। এরমধ্যে ১২ হাজার ৫০০ নারিকেলের চারা। অর্থনৈতিক বিভাজন অনুযায়ী ২০লাখ ৯২ হাজার ৫০০ চারা ও বীজ খাতে প্রয়োজনীয় সারসহ, পরিবহনখাতে ২৩ হাজার ৩০০ এবং আনুসঙ্গিক অন্যান্য খাতে ১৫ হাজার ৫০০ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই চারা স্ব স্ব উপজেলায় বিতরণ কার্যক্রম চালু রয়েছে।










