ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের চত্বরে শুরু হয়েছে ৩দিনব্যাপী জাতীয় ফল মেলা। এই স্টলে চলমান ফল ও বিলুপ্ত প্রায় ফল উপস্থাপনের পাশাপাশি স্টলগুলিতে কৃষকদের জন্য পরামর্শ দেওয়ার জন্য স্টল রাখা হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগ এই মেলার আয়োজন করেছে। মেলা মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্ভোধন করেন এবং এই সময় তার সাথে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর ও জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক ও কৃষি উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্ভোধনের পরে জেলা প্রশাসক অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপূর্বে জেলা প্রশাসক চত্বর থেকে র্যালী বের হয় র্যালীটি শহর ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এরপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবারের প্রতিপাদ্য বিষয় দেশী ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এই ¯েøাগানকে সামনে রেখে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদআলী আহম্মেদ, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইসরাত জাহান মিলি, উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান এবং কৃষক শামিম আহম্মেদ ও মনির হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোসাঃ খাদিজা।










