ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা জুলাই যোদ্ধা সংসদ সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বিকেল ৫টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহŸায়ক আবু মুসা।
এদের দাবী জুলাই সনদ প্রদানের সময়সীমা ৩০ দিনের কার্য দিবসের মধ্যে নির্ধারণ করা হয়েছে এবং আর মাত্র ৩দিন বাকী থাকলেও এখন পর্যন্ত এর কোন দৃশ্যমান অগ্রগতি নেই।
তাদের মূল দাবী সরকার দায়িত্বশীল ভ‚মিকা পালন করবে এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে দ্রæত পদক্ষেপ গ্রহণ করে তাদের পরিবাগুলোকে সকল ধরণের সহায়তা নিশ্চিত করবে। সংবাদ চলাকালে এই সংগঠনের যুগ্ম সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, সদস্য নাজির আহম্মেদ, মুখপাত্র আশিক খান ও জুলাই যোদ্ধা মোঃ ইউসুফ খান উপস্থিত ছিলেন। তারা দ্রæত জুলাই সনদ দ্রæত প্রদানের নিশ্চিতের আহŸান জানানো হয়েছে।










