ঝালকাঠি প্রতিনিধিঃ
আজ বর্ষাকালের আষাঢ় মাসের প্রথম দিন। সকাল থেকেই মেঘলা আকাশ এবং বেলা ১০টার পর থেকে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। এর কারণে জনজীবনে তাপমাত্রা কমে যাওয়ায় স্বস্তির সু-বাতাস বইছে। গত ৪দিন ধরে প্রচÐ তাপদাহে মানুষের জীবন চরম অস্বস্তি ও অস্থিরতার মধ্যে কাটছিল।
শনিবার রাতেও তাপদাহ লেশমাত্র কমেনি। এরমধ্যে কয়েক দফা লোডশেডিংয়ে মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। সেই তাপদাহের ভোগান্তি সকালের মেঘলা আকাশ ও টিপ টিপ বৃষ্টিতে যেন এই নিমিষেই শেষ হয়ে গেছে।
বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে ঝালকাঠির কৃষকদের মধ্যেও আনন্দ দেখা গেছে। ঝালকাঠি জেলা আমড়া ও পেয়ারা চাষের ব্যাপক এলাকা রয়েছে এবং বৃষ্টি হওয়ায় আমরা এবং পেয়ারার ফলন ও গঠন ভালো হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।










