ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
গতকাল বিকালে এলাকাবাসীর আয়োজনে নলছিটির উপজেলার তেতুলবাড়িয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেনী পেশার পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. নেছাব আলী কামরুল, নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি, স্থানীয় ফারুক হোসেন মোল্লা।
বক্তারা বলেন এস এম রফিক নামের এক ব্যক্তি গত ১৫ বছর বরিশালে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে সখ্যতা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। পরে গত ৫ ই আগস্ট থেকে আবার বিএনপির বড় নেতা সাজার চেষ্টা করছেন ।
এলাকায় এসে তার চাচা সালাম শিকদার এবং আবু তাহেরের দোকান ঘরের মালামাল তার বাহিনী দিয়া লুটপাট করে নিয়ে যায়। শুধু তাতেই ক্ষ্যান্ত হয়নি সেই আবু তাহেরের বিল্ডিং ঘর ভেঙ্গে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম নামে একটি ক্লাব নির্মাণ করেন। যার উপদেষ্টায় তার নিজের নাম রয়েছে।
বাবাকে বানিয়েছেন ওই ক্লাবের সভাপতি। তার আধিপত্য বিস্তারের জন্য এলাকায় গড়ে তুলছে একটি হাতুড় বাহিনী। যেই বাহিনী দিয়ে বিভিন্ন নিরীহ লোককে বিভিন্ন সময় হামলার শিকার হতে হয়। কিছুদিন আগে এক স্কুল শিক্ষককে পিটিয়েছে এ এই বাহিনী। স্থানীয় নিরিহ মানুষ এদের হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের হস্তক্ষেভ কামনা করেছে।










