ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচার কালচারাল এন্ড রুরাল নিউট্রেশন ফর এন্টারপ্রাইজশীপ ইন রেসিলিয়েন্স বাংলাদেশ (পার্টনার) এই প্রকল্পের আওতায় বাংলাদেশে ৫বছর মেয়াদী ৭ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
কৃষকদেরকে এই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে প্রশিক্ষিত জনগোষ্ঠীদের নিয়ে জেলার ৪ট্্ি উপজেলায় কৃষক সেবা কেন্দ্র চালু করা হবে। পুষ্টি সমৃদ্ধ, খাদ্য উৎপাদনে সহযোগিতা, রোগ প্রতিরোধকারী, খাদ্য বিষয়ে, তাপ ও শক্তি উৎপাদনকারী, খাদ্য উৎপাদন ক্ষতি পূরণ ও বৃদ্ধির, রোগ প্রতিরোধকারী খাদ্য বিষয়ে ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে সহযোগিতার জন্য এই ফিল্ড স্কুল কংগ্রেসের মূল উদ্দেশ্য।
সোমবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি সদর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা ফারহানা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আহম্মেদ। অন্যদের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রিয়াজুল্লাহ বাহাদুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল্লাহ আল কাইউম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মোসাঃ খাদেজা।
বিভিন্ন ধাপে প্রতি বছর সার, বীজসহ, কৃষিপণ্য ক্রয়ের ক্ষেত্রে কৃষকরা ভেজাল ও নানা ধরণের হয়রানির শিকার হয় এর প্রতিবাদ ও প্রতিহত করার জন্য দলবদ্ধভাবে মোকাবেলার জন্য এই প্রকল্পের আওতায় সমবায় ভিত্তিক কমিটি গঠন করা হচ্ছে। প্রশিক্ষিত সদস্যরাই পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যদের প্রশিক্ষণ প্রদান করবেন। প্রতিটি কমিটিতে ২৫জনকে নিয়ে দল গঠন করা হবে এবং তাদের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ ৯সদস্যবিশিষ্ট কমিটি সমবায়ভিত্তিক নিজেরা পুজির জন্য রেজিষ্ট্রেশন করে সমিতি গঠন করবেন এবং যে সমিতির কার্যক্রম ভাল হবে এবং সঞ্চয় অধিক হবে তাদেরকে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হবে।










