ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে ঝালকাঠির উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন প্রধান অতিথি ছিলেন।
উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুমের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আহম্মেদ উপস্থিত ছিলেন। কর্মশালায় অবহিত করা হয় জুলাই বিপ্লবের পরে কিছু সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকের দায়িত্বে থাকা আ’লীগ দলীয় নেতা পর্যায়ের ব্যক্তিরা সমিতির অর্থ নিয়ে গাঁ ঢাকা দিয়েছে।
সদর উপজেলায় এই ধরণের ৮টি সমিতি রয়েছে বলে জানানো হয়। এই সমিতির সদস্যদের সঞ্চয়ের অর্থ উদ্ধারে কি ধরণের পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে আলোচিত হয়েছে।










