ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে গর্ববতী নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১টায় ঝালকাঠি মহিলা অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় ঝালকাঠির গাইনী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক কনসাল্টেন্ট ডাঃ মাহমুদ হাসান আলোচনার সভার মূখ্য আলোচক ছিল। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এর সভাপতিত্বে অন্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস বক্তব্য রাখেন।
এই সপ্তাহ উপলক্ষ্যে ইতিমধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, সিভিল সার্জনের নেতৃত্বে পুষ্টি জাতীয় খাবার সমৃদ্ধ মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানায় ত্রাণ বিতরণ করা হয়েছে। মায়ের পুষ্টি চাহিদা এবং করনীয় বিষয় তাদের অবহিত করা হয়েছে। কি ধরণের খাবার খাবেন ও ফলমুল খাবেন সে বিষয়ে ধারণা দেয়া হয়েছে।










