ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ২২টি প্রাথমিক বিদ্যালয়ে ও ৮টি মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রতি শিক্ষার্থীকে ৫টি করে বিভিন্ন জাতের ফলজ চারা প্রদান করা হয়।
এই উপলক্ষ্যে এই কর্মসূচিতে ১৫০০ চারা বিতরণ করেছে। বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার উজ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন। ঝালকাঠির রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা সু-শৃঙ্খলভাবে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণে সহযোগিতা করেছে।










