ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা ট্রাস্কফোর্স কমিটির সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণে জেলা প্রশাসক আশরাফুর রহমান সভাপতিত্ব করেন। প্রশিক্ষন কর্মশালায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আঃ ছালাম উপস্থিত ছিলেন।
প্যানেল আলোচক হিসেবে পুলিশ সুপার উজ্জ¦ল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম বিভিন্ন বিষয়ের আলোচনা করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনসহ কমিটিভ‚ক্ত জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় প্রধান ও ২জন মিডিয়াকর্মী অংশগ্রহণ করেন। ধুমপান ও তামাক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধিমালা উপস্থাপন করা হয় এবং করনীয় বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।










