ঝালকাঠি প্রতিনিধিঃ
বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ু প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে বৈরী আবহাওয়া বিরাজ করছে।
সকালে থেকে থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে রাস্তাঘাটের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক,শ্রমিক,দিনমজুর নিম্ন আয়ের সাধারণ মানুষ। নতুন করে বন্যার শঙ্কায় দিন পার করছে নদীপাড়ের বাসিন্দারা।










