ঝালকাঠি প্রতিনিধিঃ
দূর্বার তারুণ্য দুর্নীতি রুখবেই এই ¯েøাগানকে সামনে রেখে ঝালকাঠিতে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা এবং চিত্রাংকন বিষয়ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ বেনজির আহম্মেদ প্রধান অতিথি ছিলেন।
উদ্ভোধক ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দুদক প্রধান কার্যালয়ের পরিচালক আব্দুল করিম। স্বাগত বক্তব্য রাখেন দুদক উপ-পরিচালক পিরোজপুর আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন ঝালকাঠি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদার। অতিথিরা এই প্রতিযোগিতাগুলিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ঝালকাঠি কালেক্টরেট স্কুল তীব্র প্রতিদ্বন্ধিতায় চামটা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। বিতর্কের বিষয় ছিল আইনের প্রয়োগ নয়, কেবল সততা ও পারিবারিক মূল্যবোধই দুর্নীতির লাগাম টেনে রাখতে পারে।
বিতর্ক প্রতিযোগিতায় কালেক্টরেট স্কুল এর পক্ষে এবং চামটা মাধ্যমিক বিদ্যালয় এর বিপক্ষে অংশগ্রহণ করে। ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসিমন, ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক বজলুর রশিদ ও প্রভাষক ওয়াসিম উল্লাহ বিচারকের দায়িত্ব পালন করেন। উপ-সহকারী পরিচালক দুদক পিরোজপুর মোঃ মোয়াজ্জেম স¤্রাট অনুষ্ঠান সঞ্চালনা করেন।










