ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ডা: অন্তরা হালদার উপস্থিত ছিলেন। এছাড়াও চার উপজেলার উপজেলা নির্বাহীগণসহ ৭৬টি সরকারি বিভাগ ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস প্রধান উপস্থিত ছিলেন।
সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমানুল্লাহ, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল ¯েœহ লতা রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ আব্দুল্লাহ আল মামুন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিনসহ সরকারি কর্মকর্তারা স্ব স্ব বিভাগের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন এবং জেলা প্রশাসক উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে পরামর্শ প্রদান করেন।
এই সভায় কৃষি বিভাগের আওতায় এক ফসলি জমিকে দুই ফসলি জমিতে রূপান্তরের জোর তাগিদ দেওয়া হয়েছে। জেলায় এবছর ১লাখ গাছের চারা রোপন করা হবে এবং ইতিমধ্যেই রেড ক্রিসেন্ট থেকে ১০ হাজার চারা ক্রয় করা হয়েছে। জেলার ৪টি উপজেলার প্রতিটি উপজেলায় ১টি করে রাস্তার দুপাশে দৃষ্টিনন্দন গাছ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়াও সরকারের ভ‚মি উন্নয়ন করের ক্ষেত্রে সরসারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কাছে পাওনা ভ‚মি উন্নয়ন কর জুনের মধ্যে পরিশোধ করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও বিদ্যুৎ বিভাগও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে ১কোটি ৭৫লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে এবং জেলা প্রশাসক সকল বিভাগকে বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধের অনুরোধ করেছেন। ঝালকাঠি জেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কুরবানীর জন্য ২০ হাজার গবাদী পশু প্রস্তুত রাখা হয়েছে মর্মে জেলা প্রানীসম্পদ বিভাগ সূত্রে দাবী করা হয়েছে। বিগত বছর ২৬ হাজার ব্যক্তি কুরবানী দিয়েছেন। ইতিমধ্যেই প্রানীসম্পদ বিভাগ পেশাদার ও মৌসুমী ১২০জন কশাইকে চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন সম্পন্ন করেছেন।










