ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি সদর উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড এবং ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বাউকাঠী বিন্দুবাসীনি মাধ্যমিক বিদ্যালয়ে হলরুমে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ.কে.এম ফখরুদ্দিন খান রাযী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর এ্যাডভোকেট বি.এম আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ ফরিদুল হক, ঝালকাঠি সদর উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা কাওছার হোসাইন। বক্তারা বলেন,‘ সংগঠনকে শক্তিশালি করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শিক্ষা শিবিরে সদর উপজলার শতাধিক কর্মী অংশ নেয়।










