বিনোদন ডেস্কঃ প্রাত্যহিক জীবনের ব্যস্ততার হাত থেকে ছুটি নিয়ে অবসর যাপনের মনোবাসনা সকলেই লালন করেন। তারকারাও তার ব্যতিক্রম নন। তাইতো ভারতীয় নায়িকা সানি লিওন মালদ্বীপের ফুরাভেরি রিসোর্টে তার অবসর যাপনের পরিকল্পনা সাজাচ্ছেন।
১৬ সেপ্টম্বর শুক্রবার সানি তার নিজের ফেসবুক পোস্টে ফুরাভেরি রিসোর্টে অবসরকালীন সময়ের নিজের কিছু অপরূপ ছবি পোস্ট করেন। “নিখুঁত সূর্যাস্ত” ক্যাপশনে পোস্টকৃত এই ছবিগুলোতে ফুরাভেরি রিসোর্টের মনোমুগ্ধকর সূর্যাস্তকালে সানি লিওনিও যেন মোহময়ী রূপে ধরা দিয়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে সানির আসন্ন সিনেমার টিজার। ‘ওহ মাই ঘোস্ট’ নামে সিনেমাটির টিজার বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।












