• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
রবিবার, মে ৩১, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ খুলনা

খুলনায় নারীকে বিবস্ত্র করে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

জনতার খবর প্রকাশক জনতার খবর
জুলাই ১৫, ২০২২
in খুলনা, সারাদেশ
A A
খুলনায় নারীকে বিবস্ত্র করে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

ছবিঃ সংগৃহীত

16
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

খুলনা প্রতিনিধিঃ

খুলনায় এক নারীকে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। পরে জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল পেয়ে প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ১১ জুলাই (সোমবার) সকালে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ জুলাই) সকালে বিষয়টি জানাজানি হয়।

ঘটনার শিকার ওই নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালে ওই নারীর স্বামী বলেন, ‘ঘটনার এক দিন পর তার স্ত্রীর জ্ঞান ফেরে। তবে ১০ থেকে ১৫ মিনিট তা স্থায়ী হওয়ার পর আবার জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর অসংলগ্ন কথা বলছিলেন। বারবার বলছিলেন, ‘আমাকে মেরো না।’

আরো দেখুন

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

জানা গেছে জমি নিয়ে বিরোধের জেরে ওই নারীর চাচা, চাচাতো ভাইসহ কয়েকজন তাকে মারধর করেছেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী পুলিশের সহায়তায় ব্যাপারটি মীমাংসা করার চেষ্টা করছেন। শনিবার (১৬ জুলাই) কয়রা থানায় দুই পক্ষের বসার কথা রয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওই ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক তারেক আহমেদ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, রোগীর বর্তমান অবস্থা কিছুটা ভালো। মাথায় আঘাত ও বমি হওয়ায় খারাপ কিছু হয়েছে বলে ধারণা করা হচ্ছিল। তবে সিটিস্ক্যানের রিপোর্ট মোটামুটি ভালো। তিনি এখন শঙ্কামুক্ত।

ওই নারীর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি একই এলাকায়। তবে ঘটনাটি ঘটেছে বাবার বাড়িতে। এলাকাবাসী ও ওই নারীর আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে ওই নারীর বাবা ও চাচাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বর্তমানে সেটি আদালতে বিচারাধীন। ১১ জুলাই ওই নারীর চাচা, চাচাতো ভাইসহ ২৫ থেকে ৩০ জন লোক ওই নারীর বাবার জমিতে ঘর তুলতে আসেন। এ সময় ওই নারী তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার চাচাতো ভাইয়েরা তাকে মারধর করতে করতে বিবস্ত্র করে ফেলেন। পরে তাকে বাড়ি থেকে বের করে সড়কের পাশের একটি মেহগনিগাছের সঙ্গে বেঁধে রাখেন। প্রায় এক ঘণ্টা এভাবে নির্যাতন চলতে থাকে।

পরে সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করে।

ওই নারীর বাবা বলেন, ‘ঘটনার পর কয়রা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান তাকে মুঠোফোনে কল করে শনিবার বিকালে থানায় দুই পক্ষের লোকজন নিয়ে বসে ব্যাপারটি মীমাংসা করার কথা বলেছেন। এছাড়া বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে মহেশ্বরীপুর ইউনিয়নের এক গ্রাম পুলিশ এসে জানিয়ে গেছে, চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী শুক্রবার (১৫ জুলাই) বিকালে ব্যাপারটি নিয়ে ইউনিয়ন পরিষদে দুই পক্ষকে নিয়ে বসবেন। কিন্তু গ্রাম পুলিশের ওই নোটিশ তারা ফিরিয়ে দিয়েছেন। তারা এত দিন মেয়েকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছেন বলে মামলা করার সময় পাননি।

মীমাংসার বিষয়ে জানতে চাইলে এএসআই মাসুদুর রহমান জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে তারা সেখানে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুঠোফোনে কল করে ব্যাপারটি নিয়ে থানায় বসে মীমাংসা করার কথা বলেন। সেটিই মুঠোফোনে কল করে ওই নারীর বাবাকে জানিয়ে দেওয়া হয়েছিল।’

অভিযোগ অস্বীকার করেছেন মহেশ্বরীপুর ইউপির চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী। তিনি দাবি করেন, ‘মীমাংসা করার ব্যাপারে কারও সঙ্গে কোনো কথা হয়নি। কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না। ওই নারীর বাবা আমার বিপক্ষে কাজ করেছিলেন, এ কারণে তারা মিথ্যা অভিযোগ করছেন।’

কয়রা থানার পরিদর্শক তদন্ত মো. ইব্রাহিম আলী বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ওই নারীর বাবাকে মুঠোফোনে কল করে থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু তিনি থানায় আসেননি। যেহেতু এটা অপরাধ, তাই এ ব্যাপারে থানায় বসে মীমাংসা করার কোনো প্রশ্নই ওঠে না। অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

মে ২৬, ২০২৬
কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

মে ২৬, ২০২৬
ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটিকে সংবর্ধনা

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটিকে সংবর্ধনা

মে ২৫, ২০২৬
ঝালকাঠিতে নিয়ম না মেনে মহাসড়কে ভেকু ওঠানো, প্রাণ গেল ব্রাক কর্মীর

ঝালকাঠিতে নিয়ম না মেনে মহাসড়কে ভেকু ওঠানো, প্রাণ গেল ব্রাক কর্মীর

মে ২৫, ২০২৬
ঝালকাঠিতে জমিজমা নিয়ে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটিকে সংবর্ধনা

ঝালকাঠিতে নিয়ম না মেনে মহাসড়কে ভেকু ওঠানো, প্রাণ গেল ব্রাক কর্মীর

সর্বশেষ সংবাদ

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

মে ২৬, ২০২৬
কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

মে ২৬, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!