ঝালকাঠি প্রতিনিধিঃ
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বাবস্থাকে উন্নত করা জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ল্যাব স্থাপন, জাতিয়করনসহ সব ধরনের সহযোগীতা দিয়ে আসছেন আর এজন্যই দেশে আজ শিক্ষার হার বেড়েছে।
তিনি আরো বলেন আমাদের যুব সমাজকে, রাজনীতিকে, মেধাকে ধ্বংশ করাজন্য পাশ্ববর্তী দেশ থেকে মাদক পাঠানো চচ্ছে। এক শ্রেনীর অসাধু মানুষ এগুলো দেশের সর্বত্র দিচ্ছে। এতে এক দিকে মাদকাসক্তরা হচ্ছে প্রতিবন্ধী অন্যদিকে দিন দিন জাতি হারাচ্ছে মেধা । তাই আজ মাদক আমাদের জন্য একটি বড় অভিশাপ। এর বিরুদ্ধে সকলকে এক হয়ে কাজ আহবান জানান তিনি। সদর উপজেলার বিনয়কাঠি শেরে ফজলুল হক ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২১- ২২ শিক্ষা বর্ষের একাদশ ও ¯œাতক শ্রেনীর নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নিজাম হায়দার। অণ্যান্যের মধ্যে কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সহকারি অধ্যাপক মো. আকবর হোসেন, আহসান কবরি, সুশীল রঞ্চন রায় নবাগত শিক্ষার্থী মৌ আক্তার, মো. কাওছার সরদার প্রমুখ বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।










