ঝালকাঠি প্রতিনিধিঃ ৭ ই মার্চ উপলক্ষ্যে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারে বিরক্ত হওয়ায় ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে হামলা চালিয়ে মাইক ভাংচুর করে ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদককে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে প্রভাবশালী নুরুজমাদ্দার মাইক বন্ধ করতে নির্দেশ দিলেও তানা শোনায় তিনি এ কান্ড ঘটনা বলে অভিযোগে জানাগেছে। তার এহেনতান্ডবে প্রায় ৩ ঘন্টা ৭ মার্চের ভাষন প্রচারবন্ধ থাকে। স্থানীয় ইউনিয়ন আ’লীগ নেতাকর্মীরা এ অভিযোগ জানিয়ে তার কঠোর বিচার দাবী করেছে।
সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন আ’লীগসভাপতি মজিবর মাষ্টার জানায়, ঐতিহাসিক ৭মার্চ সরকারী নির্দেশনা ও দলীয় সিদ্ধান্তে ইউনিয়ন আ’লীগ অফিসে সকাল থেকে মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার করা হচ্ছিল। এসময় পাশের একটি সেলুনে সেভ করতে বসা স্থানীয় প্রভাবশালী নুরুজমাদ্দার লোক পাঠিয়ে মাইক বন্ধ করার নির্দেশ দেন।
কিন্তু ভাষন প্রচার অব্যহত রাখালে ক্ষিপ্ত হয়ে নুরুজমাদ্দার দলীয় অফিসে ডুকে ইউনিয়ন আ’লীগ সেক্রেটারীকে চর-থাপ্পর মারে ও অকথ্য গালাগাল দিয়ে মাইক ভাংচুরসহ তার ছিড়ে ফেলে ভাষন প্রচার বন্ধ করে দেয়। খবর পেয়ে নুরু জমাদ্দারের মেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার জাতীয় মহিলা দিবসের অনুষ্ঠান ফেলে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি স্থানীয়দের শান্ত করে তার পিতাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
লাঞ্চিন ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আঃ হাকিম গাজী জানায়, ভাষন প্রচার বন্ধ না করায় নুরুজমাদ্দার আমাকে মারধর করে ও ৭মার্চ উদযাপনে বাধা দেয়। এনিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি জেলা, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সদর থানায় অবগত করা হয়।
এ বিষয়ে উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ জানায়, ঐতিহাসিক দিবস ৭মার্চে স্মরনে পোনাবালিয়া ইউনিয়ন আ’লীগের অনুষ্ঠানে বাধা প্রদান অত্যন্ত দুঃখজনক। এঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ইউনিয়ন আ’লীগ নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে নুরু জমাদ্দারের বক্তব্য জানতে বহুবার ফোন ও ক্ষুদেবার্ত প্রেরন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। তবে তার মেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার জানায়, তার পিতার পায়ে লেগে মাইকের তার ছিড়ে গিয়েছিল। এ জন্য আমরা আন্তরিক দুখিত।










