ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শুরু হয়েছে আয়কর সেবা মাস। রবিবার থেকে শুরু হওয়া মাসব্যাপী এই সেবা মাস ৩০ নভেম্বর শেষ হবে। এবছর সর্বোচ্চ সংখ্যক রিটার্ন দাখিল করার প্রচেষ্টা অব্যাহত রাখার জন্যই মাসব্যাপী এই সেবার উদ্যোগ নেয়া হয়েছে এবং কর সার্কেল -৫ এর অফিস সুত্রে আহŸান জানানো হয়েছে করযোগ্য যেসকল ব্যক্তিদের টিআইএন খুলে আয়কর রিটার্ন দাখিলের জন্য আহŸান জানিয়েছে। এবছর আয়কর লক্ষ্যমাত্রা ৬৫ কোটি টাকা নির্ধারণ করাহ হয়েছে।
এই সেবা মাসে সকল শ্রেণির ব্যবসায়ী, চাকুরিজীবি, কোম্পানির রিটার্ন দাখিল করা যাবে। এছাড়াও অনলাইনেও রিটার্ন দাখিলের ব্যবস্থা রয়েছে। তথ্যসূত্রে আরও জানা গেছে ঝালকাঠি এই সার্কেলের আওতায় ২৪ হাজার ৪৫জন টিআইএনধারী রয়েছেন এবং জেলায় আয়কর প্রদান করার মত প্রায় আরও কিছু ব্যক্তিবর্গ রয়েছেন। গতবছর এই সার্কেলের আওতাভ‚ক্ত টিআইএনধারীদের মধ্যে ৮ হাজার বেশি টিআইএনধারীরা আয়কর রিটার্ন দাখিল করেছে এবং ৫৮ কোটি টাকা আয়কর জমা হয়েছে।










