ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, শিল্প মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং ১৪ দলের সম্ময়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য বর্ষিয়ান জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু ২০মাস পরে ঝালকাঠিতে আসছেন। মহামারি করোনা পরিস্থিতি জনিত কারনে তিনি ভার্চুয়ালি সকল কর্মকান্ডে জড়িত থাকেছেন। মঙ্গলবার স্বাধীনতার সুবর্ন জয়ন্তিতে জেলা আওয়মী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল ১০টায় ঝালকাঠির শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগ কয়েক হাজার নেতা কর্মীর উপস্থিতি নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, মহিলা আওয়মী লীগ, যুব লীগ, ছাত্র লীগ নেতাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ বজায় রেখে কয়েক হাজার মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন। ঝালকাঠি-বরিশাল সড়কের ঝালকাঠির অংশ জুড়ে ঝালকাঠি শহর থেকে ষ্টেডিয়াম গেট পর্যন্ত বিভিন্ন স্থানে নেতাকে স্বাগত তোরন নির্মান করা হয়েছে এবং বিভিন্ন স্থানে ফেসটুন লাগনো হয়েছে।
জেলা জুড়ে ঝালকাঠি এখন উৎসব মুখর এলাকায় পরিনত হয়েছে। তিনি মঙ্গলবার থেকে ৩দিনের বিভিন্ন কর্মসূচিতে ঝালকাঠি ও নলছিটি উপজেলায় অংশগ্রহন করবেন। জেলা আওয়মী লীগের সাধারন সম্পাদক এ্যাড: খান সাইফুল্লাহ পনির জানান, আমু ভাই সুধু আমাদেরই নেতা নন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রান পুরুষ ও গোটা দক্ষিন বাংলার অবিচ্ছন্ন নেতা এবং তাকে সম্মানিত ও সৃদ্বা জানানোর জন্যই এই বিশাল কর্মসূচি নেয়া হয়েছে।










