জনতার খবর ডেস্কঃ দেশের ১১ টি জেলার প্রতিবন্ধী, হতদরিদ্র ও দু:স্থ নারীদের বিনামূল্যে ১৫ টি সেলাই মেশিন বিতরণ করেছে গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ। ২৯ জানুয়ারি শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল রুমে আয়োজিত অনুষ্ঠানে মেশিনগুলো সংশ্লিষ্টদের হাতে তুলে দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. খাইরুল ইসলাম।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মো. নজরুল ইসলাম, মো. ইসমাইল ভূইয়া, মো. আনোয়ার হোসেন, মো. সুলতান মাহমুদ, মো. জাহিদুল হক জাহিদ, মো. রমজান হোসেন খান, মো. আব্দুল ছাত্তার, মো. শামীম আহসান, মো. ফারুক হোসেন মৃধা, ইঞ্জিনিয়ার মো. আব্দুল বাতেন সিকদার ও মো. সোহরাব হোসাইন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলাই মেশিন বিতরণ কর্মসূচির সদস্য-সচিব জনাব মোহাম্মদ হুমায়ুন কবির।












