কাঠালিয়া প্রতিনিধিঃ
মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কর্তৃক অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারের মুসুল্লিবৃন্দ।
১১ জুন শনিবার আছার নামাজবাদ আমুয়া ইউনিয়ন বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে মুসুল্লিরা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। এ সময় তারা বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবী জানান ও ভারতীয় সকল পন্য বর্জন করার আহবান জানান।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে কুটিক্তকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।










