বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের রোড শো, সমাবেশে ও জাতির জণক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পণ কর্মসূচির আয়োজন করে।
মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের নেতৃত্বে রোড শোটি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখ শেষ হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বেতাগী উপজেলার যুদ্ধকালীণ কমান্ডার আব্দুল মোতালেব সিকদার। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শতাধিক মুক্তিযোদ্ধাদের উপস্থিতে এতে বক্তব্য রাখেন, বরগুনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি সাবেক কমান্ডার মো: মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, সহকারি কমিশনার (ভূমি) ফারহানা ইয়াসমিন, বেতাগী থানার তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইসলাম মন্টু সহ অন্যান্যরা। পরিচালনা করেন, মুক্তিযোদ্ধার সন্তান প্রধান শিক্ষক মো: রুহুল আমীন সোহেল। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পণ করে।










