বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালে বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করছে স্বামী। এতে নিজের বাবা চানমদ্দিন সিকদার ও বড় ভাই মিন্টু সিকদার বাধা প্রদান করলে তাদেরকেও কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। বুধবার (১৬ জুন) রাতে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় রাতেই ঘাতক স্বামী মোঃ নান্টু সিকদার(৩০) কে আটক করছে পুলিশ।
নিহত মাহমুদা বেগম (২২) গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের কুরিরচর গ্রামের মোঃ খলিলুর রহমানের মেয়ে। লাশ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৬জুন) নিহতের বড় ভাই মোঃ নূরে আলম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা সূত্রে জানাগেছে, বুধবার রাত আনুমানিক ১১ টার দিকে নান্টু সিকদার মাহমুদাকে দা দিয়ে কোপাতে শুরু করলে মাহমুদা ডাকচিৎকার দিয়ে ঘরের বাহিরে পালানোর চেষ্টা করে। চিৎকার শুনে শশুর এগিয়ে আসলে তাকেও দা দিয়ে কোপ দেন নান্টু সিকদার। পরে তার স্বামীর বড় ভাই মিন্টু সিকদার এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করেন নান্টু সিকদার। স্বামীর হাত থেকে বাঁচতে বাড়ির পাশে একটি বাগানে দৌড়ে পালান মাহমুদা বেগম। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। সেখানে গিয়েও উপুর্যপুরি কুপিয়ে হত্যা করেন স্বামী নান্টু সিকদার।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান, পারিবারিক কলহের জের, সন্তান না হওয়া এবং কাজকর্ম না করায় মানসিকভাবে অসহায় হয়ে পরার কারণে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করেছেন তিনি। এঘটনায় আসামীকে রাতেই আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।










