ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীর ভাঙনের মুখে নলছিটি-বরিশাল সড়ক রক্ষায় ব্যবস্থা গ্রহনে পরির্দশন করেছেন বরিশাল সড়ক ও জনপথের অতিরিক্ত প্রকৌশলী আবু হেনা তারেক ইকবাল এবং ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ রাকিব হোসেন।
আজ ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে নলছিটির মল্লিকপুরে সুগন্ধা নদী ভাঙ্গনের রাস্তা পরির্দশন করেন।
দীর্ঘদিন ধরে নদীর ভাঙনে নলছিটির মল্লিকপুর থেকে দপদপিয়া এলাকার বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে রয়েছে নলছিটি-বরিশাল সড়কসহ বসতঘর, ফসলি জমি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। এসব এলাকার ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।










