ঝালকাঠি প্রতিনিধিঃ
সদ্য সমাপ্ত সাফ গেমস অনুর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় শ্রেষ্ট খেলোয়ার নির্বাচিত হওয়া বাংলাদেশ দলের মিরাজুল ইসলাম মিরাজকে ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহ-সভাপতি আল আমিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মানিক রায়, সাংবাদিক উজ্জল রহমান উপস্থিত ছিলেন। সাংবাদিক অলোক সাহার সঞ্চালনায় অন্যদের মধ্যে ঝালকাঠি বিটিভি প্রতিনিধি জান্নাতুন নাঈম দীপ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মিরাজুল ইসলাম মিরাজ তার অভিব্যক্তি ব্যক্ত করে বিশ্ব ক্রীড়াঙ্গনে আগামী দিনে বাংলাদেশের নাম সমুজ্জল রাখতে পারে এই ধরণের সাফল্য অর্জনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থণা করেন। মিরাজুল ইসলাম মিরাজ ঝালকাঠির শেখেরহাটের সমুদয়কাঠী এলাকার খলিলুর রহমানের পুত্র এবং শৈশব ও কৈশর থেকে ঝালকাঠিতে কেটেছে এবং ঝালকাঠি থেকেই তাকে বিকেএসপিতে পাঠানো হয় ও এখান থেকেই তার ক্রীড়া নৈপূন্য প্রকাশ পায়।










