ঝালকাঠি প্রতিনিধিঃ
শেখ হাসিনা আসেন বলেই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আজকে বাংলার মানুষ গ্রামে গ্রামে স্বাস্থ্য সেবা পাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্ময়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি আরও বলেন, শেখ হাসিনা আসেন বলেই এই দেশে শিক্ষা ও শিক্ষিতদের হাড় বেড়েছে, তিনি আসেন বলেই নবম শ্রেনী পর্যন্ত বিনামূল্যে ছেলে মেয়েরা বই পাচ্ছে।
সোমবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার খায়েরহাট ফজলুল হক স্কুল এন্ড কলেজ মাঠে শেখেরহাট ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সরকার কর্তৃক সুবিধা ভোগী ও বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
শেখেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান সহ অনেকে।










