ঝালকাঠি প্রতিনিধি॥
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় নিখোজ যাত্রীদের দু’জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। সকালে ঝালকাঠি লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদী থেকে ৩০/৩২ বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে। অপরদিকে বিষখালী নদীর চরবাটারকান্দা এলাকা থেকে দুপুরে ১৩/১৪ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে।
গতকাল থেকে নমুনা সংগ্রহ শুরু করে ঢাকা থেকে আসা ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী অব বাংলাদেশ পুলিশ সিআইডির সদস্যরা। গতকাল চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে আজ দুপুর পযর্ন্ত কেউ নমুনা দিতে আসেনি। রাত ৮টা পযর্ন্ত নমুনা নেয়া হবে বলে জানিয়েছেন এখানে কর্মরতরা।
এদিকে অভিযান-১০ লঞ্চের মালিকসহ নামধারী ৮ জন ও অজ্ঞাত আরো ১৫/২০ জনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন নিখোজ ৮ জন যাত্রীর স্বজন মনির হোসেন। মনির হোসেনের বাড়ী ঢাকার ডেমরা এলাকায়। এদিকে ৫ম দিনেরমত সুগন্ধা ও বিশকালী নদীতে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। আজ সকালে ফায়ার সার্ভিস কর্মীরা সুগন্ধা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করে। উল্লেখ্য গতকাল বিশখালি নদী থেকেও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।










