ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির লঞ্চ ট্রাজেডির ঘটনায় এই শিশুটি প্রানে বাচার জন্য অবিরাম চেষ্টা করেও নিয়তির কাছে হেরে গেছে। লঞ্চটি তখন সুগন্ধা নদীর পারে ভাসতে ভাসতে আসছিল। রাত তখন সাড়ে ৩টা। লঞ্চটির চারিদিকে ছড়িয়ে পড়া আগুন জ¦লছিল। নদী পাড়ে থেকে স্থানীয় দেখতে পায় একটি ৭-৮ বছরের শিশু। আগুনের মধ্যে ছোটাছুটি করছেন। এক পর্যায়ে শিশুটি এই আত্মরক্ষার কৌশল থেমে যায়।
খবর পেয়ে সেখানে ফায়ার ও সিভিল ডিফেন্সর উদ্ধারকারী ফায়ার ফাইটাররা উদ্ধার করতে গেলে মো: আল আমিন নামের এক ফায়ার ফাইটার তাকে লঞ্চ এর পিছনের দিক থেকে মৃত অবস্থায় উদ্ধার করে নামিয়ে আনেন। তার শরীলে তেমন কোন পুড়ে যাওয়ার চিহ্ন ছিল না। তবে তার নাকটি ক্ষত অবস্থায় পাওয়া যায়।
এই ঘটনার বিবরন দিতে গিয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো: আল আমিন জানায়, সে সম্ভবত লঞ্চটির পিছনে লুকিয়ে ছিল এবং সেখানেও আগুন ছড়িয়ে পরার পর আরও নিরাপদ জায়গার খোজে ছোটাছুটি করার সময় পড়ে গিয়ে নাক ফেটে যায় ও সে অজ্ঞান অবস্থায় পড়ে থেকে মৃত্যু হয়। উদ্ধার অভিযান চলার সময় স্থানীয় লোকজন একটি শিশুকে লঞ্চ এর পিছনের ছোটাছুটি করতে দেখেছে বলে জানালে সে পিছনের দিকের উপরে পড়ে থাকা এই অজ্ঞাত পরিচয়ধারী শিশুটির মৃতদেহ উদ্ধার করে ।










