ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আর্ত মানবতার সেবা ও উন্নয়নে যে যার সাধ্যমত এগিয়ে আসার আহŸানের মধ্য দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় এই ইউনিট ভবনে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড খান সাইফুল্লাহ পনির।
সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন। ২০২৩ সালে নভেম্বর পর্যন্ত ২ লাখ ৫৭ হাজার ১৩৮ টাকায় আয় হয়েছে এবং ২ লাখ ৪৯ হাজার ৫৬৩ টাকা ব্যয় হয়েছে। ২০২৪ সালে ৬ লাখ ৬৬ হাজার ৫৮০ টাকা আয় এবং অনরুপ সংখ্যক ব্যয় ধরে বাজেট উপস্থাপন করা হয়েছে। সভায় রেড ক্রিসেন্ট ইউনিটের বিভিন্ন চাহিদা অনুযায়ী উন্নয়নের জন্য বিভিন্ন ব্যক্তি কয়েক লক্ষ টাকার রড, সিমেন্টসহ আর্থিক অনুদান ঘোষনা করেন।
সভায় অন্যদের মধ্যে সহ-সভাপতি এ্যাড. মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু, নির্বাহী সদস্য হাফিজ আল মাহমুদ, প্রফেসর ডাঃ অসীম কুমার সাহা ও সামছুল হক আক্কাস বক্তব্য রাখেন।










