রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে নিখোজের ২ দিন পর বচা নদী থেকে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যান চালকের ভাসমান মরদেহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া গ্রামের ইদুরবাড়ি এলাকার কচা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মামুন উপজেলার পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে। স্থানীয় জাহিদ হোসেন কিবরিয়া, তরিকুল ইসলাম ও মুন্না জানান, মোটর লাগানো ভ্যান চালাতো মামুন। গত ২ দিন ধরে সে নিখোজ ছিল।
বৃহস্পতিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। রাজাপুর থানার এসআই মোঃ মামুন জানান, তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তার মৃত্যুর কারন বা বিস্তারিত তদন্ত সাপেক্ষ জানা যাবে বলেও জানান তিনি।










