মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তর এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়ালি) ঝালকাঠি- ১ আসনের মানননীয় সাংসদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটি এবং অনুমিত হিসাব সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, উপ-পরিচালক আনিচুর রহমান তালুকদার , উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জি,এম, সেলিম ও রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহমুদুল হাসান মাহমুদসহ আরও অনেকে। সভায় রাজাপুর উপজেলা মৎস্যচাষীদের পক্ষে বক্তব্য রাখেন মো.মনিরুজ্জামান রেজোয়ান।










