বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের আয়োজনে “রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০” বাস্তবায়নে সুনির্দিষ্ট তারিখ যোঘণা ও রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতের দাবিতে রাজাপুর প্রেসক্লাব চত্বরে সোমবার (০১ নভেম্বর) বেলা ১১ টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রোগ্রাম অফিসার ও উপজেলা সম্মনয়কারী সুরঞ্জিত দাস ও নাসরিন সুলতানা মুন্নী’র সমন্নয়ে নাজমা ইয়াসমীন মুন্নী’র সভাপত্বিত্বে মানববন্ধনে বক্তাব্য প্রদান করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক নাজমা ইয়াসমীন মুন্নী, ইউপি সদস্য লাভলী আক্তার, ফাতিমা আক্তার খুশি প্রমুখ। মানববন্ধন শেষে রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের সমীপে স্বারক লিপি প্রদান করেন।










