জনতার খবর ডেস্কঃ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হয়েছে। তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় থাইল্যান্ড পৌঁছেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলাভিশন ডিজিটালকে জানিয়েছেন, রওশন এরশাদ-এর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও নিস্তেজ অবস্থায় আছেন। এখন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হবে তাঁর। তিনি বলেন, ম্যাডাম এখনও ভালো আছেন। তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
সূত্রঃ বাংলা ভিশন।












