বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ প্রযুক্তি নির্ভর এই পৃথীবিতে ওয়াফাই বিভিন্ন এর গুরুত্ব অপরিসীম। নির্দিষ্ট সীমার মধ্যে একই লাইন অনেকের মধ্যে ভাগ করে নিয়ে কাজ করতে ওয়াইফাই প্রযুক্তির কমই বিকল্প রয়েছে। কিন্তু অনেক কারনেই দেখা যায় লাইন থাকা সত্ত্বেও স্পিড অনেক কম। কিছু সহজ টিপস অনুসরণ করলেই স্পিড বাড়ানো যায়।
টিপস:
* তিনদিনের মধ্যে নূনতম একবার রাউটার রিস্টার্ট দিন। এতে সাভাবিক ভাবেই ইন্টারনেটের গতি বাড়বে।
* রাউটার কোন উচূ স্থানে রাখুন রাখুন এতে নেটওয়ার্ক গতি ভাল থাকবে। রাউটারের আশেপাশে কোন ডিভাইস না রাখাই ভাল।
* প্রয়োজনীয় ডিভাইস ছাড়া অন্যগুলো ডিসকানেক্ট করুন
* কোল্ড ড্রিঙ্কের ক্যান কেটে রাউটারের পিছনে লাগিয়ে দেয়া যেতে পারে এতে ইন্টারনেটের গতি অনেকটাই বেড়ে যাবে।
* রাউটারে সবশেষ প্রযুক্তি আছে কি না তাও চেক করে নিতে হবে। এছাড়া কম্পিউটারে আপডেটেড ওয়্যারলেস কার্ড ব্যবহার করা যেতে পারে।












