কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় কাঠালিয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। পরে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন।










