ঝালকাঠি প্রতিনিধিঃ
মুক্তির উৎসব ও সুর্বণজয়ন্তী পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেসব্রিফিং করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলী সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঝালকাঠি ৭দিন ব্যাপি মেলাসহ বিভিন্ন কর্মসূচির বিষয়ে প্রেসব্রিফিং করেন।
ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৭দিন ব্যাপি মেলায় ৯০টি স্টলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্বাধীনতার ৫০ বছরের অর্জনকে তুলে ধরে স্ব-স্ব বিভাগের কার্যক্রম তুলে ধরবেন। এছাড়াও প্রতিদিন বিষয়ভিত্তিক প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা রাখা হয়েছে। জেলা প্রশাসন এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ৭দিনে মেলাসহ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসক মিডিয়া কর্মীদের আন্তরিক সহযোগীতা চেয়েছেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজমুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার উপস্থিত ছিলেন।










