কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠি হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রথমে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা, মোঃ আবুল হোসেন, মোহাম্মদ আলী, মোঃ হারুন অর রশিদ, মোঃ সফিকুল ইসলাম খান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম লিটন, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন বাবুল, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন খান, জেলা ছাত্রললীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার প্রমূখ।
পরে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।










