ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের বিলম্বে হলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশংসিত উদ্যোগ। বাংলাদেশে বর্তমান সময় পর্যন্ত জিবিত ৮০ হাজার মুক্তিযোদ্ধাদের এই কর্মসূচির মধ্য দিয়ে ভিডিও সাক্ষাতকার গ্রহণ করা হবে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের আর্কাইভে তাদের এই ভিডিওভিত্তিক বক্তব্য সংরংক্ষন করা হবে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধারা কিভাবে কোথায় এবং কোন প্রতিক‚ল পরিস্থিতির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে ভ‚মিকা রেখেছে সেই তথ্য সংরক্ষিত থাকবে। যাতে করে পরবর্তী প্রজন্মের হাতে এই তথ্য তুলে দেয়া যাবে।
এই কর্মসূচির আওতায় ঝালকাঠিতেও শুরু হয়েছে বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার ভিত্তিক ভিডিও চিত্র ধারণ। ঝালকাঠি সদর উপজেলায় এই কর্মসূচির মধ্য দিয়ে জেলায় এই কার্যক্রম বুধবার শুরু হয়েছে। প্রতিটি উপজেলায় ৪দিন করে মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার ভিত্তিক ভিডিও ধারণ করা হবে।
সদর উপজেলায় এদের রেজিষ্ট্রেশন করার পরে গাড়িতে করে বিশেষ বিশেষ জায়গায় নিয়ে বিভিন্ন ইউনিট সাক্ষাতকার গ্রহণ করছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আল আমিন, মামুনুল হক, ইনজামুল হক, খন্দকার শফিউল আলম ও খান আলী রসুল সমন্বয়ে ৪টি ইউনিট ভিডিও কার্যক্রম ধারণ করছে।










