মেহেন্দিগঞ্জঃ
জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের উদয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আলতাফ হোসেন খান (৭০) বুধবার বেলা এগারোটার দিকে নগরীর কালুশাহ্ সড়কের মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একদল চৌকস টিম তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।










