ঝালকাঠি প্রতিনিধিঃ
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ সফলভাবে বাস্তবায়নের নিমিত্তে সর্বাত্মক সহযোগিতা কামনা করে ঝালকাঠিতে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বেলা ১২টায় প্রস্তুতি কমিটির সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওছার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, র্যাব-বরিশাল কর্মকর্তা অমিত হাসান উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, মৎসজীবি ও উপস্থিত ব্যক্তিবর্গ পরামর্শমূলক বক্তব্য রাখেন। আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত নদীতে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুদজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। এই আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট, অবৈধ মাছ আহরণে জেলেদের ব্যবহৃত নৌযান, বরফকল বন্ধ রাখা, সকল ধরণের বাস, লঞ্চসহ সকল ধরণের যানবাহনের মাছ পরিবহন নিষিদ্ধ ইত্যাদি বিষয়ে আলোচিত ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জেলা প্রশাসক আশরাফুর রহমান এই অভিযান বাস্তবায়নের জন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন । সতর্ক করেন এই অভিযান কঠোরভাবে বাস্তবায়ন করা হবে ও যে সকল জেলে এবং এই সময় মৌসুমি জেলেদের আইন লঙ্ঘন করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।










