ঝালকাঠি প্রতিনিধিঃ
মাদক ব্যবসা বন্ধ করতে বলায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের চৌপালা গ্রামের মোঃ সুমনকে (৩০) একলাকার চিহ্নিত মাদক সেবি চক্র মালা চালিয়ে গুরুতর আহত করেছে। আশংকা জনক অবস্থায় সোমবার রাতে ঝালকাঠি সদর হাসপাতালে অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয়।
সুমন এই এলাকার কৃষিজীবি পরিবারের হাকিম হাওলাদারের পুত্র। রবিবার সন্ধ্যায় চৌপালা বাজারে বসে এই এলাকার চিহ্নিত মাদকসেবি ও ব্যবসায়ী সোহাগ(২৮), তার ভাই আলহাস(২৬) ও আনোয়া(৪৫) এলোপাথারি পিটিয়ে আহত করে। সোহাগ এই এলাকার মোঃ খলিলের পুত্র, তার বিরুদ্ধে একধিক মাদক আইনে মামলা রয়েছে এবং কিছুদিন জেল খেটেছে।
মোঃ সুমন জানায় সোহাগ তার দুর সম্পর্কের আত্মিয় তাকে মাদক জগত থেকে ফিরে আসার জন্য বলায় এতে সে ক্ষিপ্ত হয়েথাকে এবং সুযোগবুঝে তার উপর দলবল দিয়ে অমানষিক নির্যাতন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই এলাকার একাধিক ব্যক্তি জানায় সোহাগ চিহ্নিত মাধক ব্যবসায়ী এবং তার কারণে এলাকার যুবকরা মাদকের আসক্ত হচ্ছে।










